সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে: রিজভী
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১০:১৫ এএম

সব বাধা অতিক্রম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই অভ্যুত্থানে শহিদদের স্মরণে মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ১২ টায় কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্রদলের জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, শেখ হাসিনা মনে করেছিলো বাধা দিলেই সব কিছু স্তব্ধ হয়ে যাবে। তারপরেও গণতন্ত্রের সংগ্রামকে ঠেকাতে পারেনি। জুলাই আন্দোলন সেই সংগ্রামের দিন।

এ সময় দলের কেন্দ্রীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, ফ্যাসিবাদের পতনের কৃতিত্ব এককভাবে কোন রাজনৈতিক দলের নয়। যেসব শহীদ জীবন দিয়েছেন- তাদের স্বপ্ন বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft