পাকিস্তানে আত্মঘাতী হামলায় ১৩ সেনা নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৪:১৩ পিএম আপডেট: ২৮.০৬.২০২৫ ৬:৪৮ পিএম

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শনিবার (২৮ জুন) আত্মঘাতী হামলা হয়েছে। এতে দেশটির অন্তত ১৩ জন সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২৯ জন। স্থানীয় সরকারি কর্মকর্তা এবং পুলিশ বার্তাসংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, একজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক-ভর্তি গাড়ি দিয়ে একটি সামরিক কনভয়ে ধাক্কা দেয়। এতে বিস্ফোরণে ১৩ জন সেনা নিহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক লোক। 

পুলিশের একজন কর্মকর্তা এএফপি'কে বলেছেন, বিস্ফোরণে দুইটি বাড়ির ছাদ ধসে পড়েছে। এতে ছয়জন শিশু আহত হয়েছে। 

এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এলাকাটিতে প্রায় হামলা চালায় দেশটিতে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft