ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে: আমীর খসরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:০৯ পিএম

আজ শনিবার (২৮ জুন) সকালে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থান করা হবে।

আমীর খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে তথ্যপ্রযুক্তি খাতে। ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদেরও আইটি খাতে চাকরি দেওয়া হবে।

তিনি বলেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে, ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ক্ষমতায় গেলে প্রথমদিন থেকেই ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে বিএনপি সরকার কাজ করবে। একদিনও দেরি হবে না। যারা কৃষিতে বিনিয়োগ করতে আগ্রহী তাদেরকে সেই সুযোগ তৈরি করে দেওয়া হবে। কৃষিপণ্য বিদেশে রফতানির লক্ষ্যেও বিএনপি কাজ করবে।

তিনি আরও বলেন, গেল ১৭ বছরে দেশের অর্থনৈতিক অবস্থা ও তাদের সৃজনশীলতা কে ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশের শিক্ষার কারিকুলাম বদলাতে হবে।

সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সম্মিলিত অগ্রগতির রূপরেখা নিয়ে সিলেট বিজনেস ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হিসেবে বক্তব্য দেবেন আমীর খসরু মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক।

এ ছাড়াও অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft