হামাসের হামলায় ৪ ইসরায়েলি সামরিক যান ধ্বংস, নিহত ১
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ২:৫৯ পিএম আপডেট: ২৭.০৬.২০২৫ ৫:২০ পিএম

হামাস জানিয়েছে, গাজার উত্তরে চালানো হামলায় তারা এক ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছে এবং চারটি সামরিক যান ধ্বংস করেছে।

হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, ২০ জুন জবালিয়ার পূর্বে চারটি রোডসাইড বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

এতে দুইটি মার্কাভা ট্যাংক, একটি সাঁজোয়া যান (আর্মড পার্সোনেল ক্যারিয়ার), এবং একটি D9 বুলডোজার ধ্বংস হয়।
তাদের ভাষ্য অনুযায়ী, তিন দিন পর (২৩ জুন) গাজা শহরের শেজাইয়া এলাকার পূর্বে আল-মুনতার পাহাড়ের কাছে এক ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করে হামাসের স্নাইপাররা।

হামাস কেন কয়েক দিন পর এসব হামলার বিবরণ প্রকাশ করল, সে বিষয়ে তারা কিছু জানায়নি। তবে গাজায় যুদ্ধ পরিস্থিতি অত্যন্ত জটিল হওয়ায়, অনেক সময় মাঠের যোদ্ধাদের নিরাপদে ফিরে আসা ও ঘটনাস্থল যাচাই না হওয়া পর্যন্ত এমন ঘোষণায় বিলম্ব হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft