সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক, আশুরা কবে জানা যাবে আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৩:০০ পিএম

পবিত্র মহররম মাসের চাঁদ দেখা ও আশুরার তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠেয় এই বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশনের নিম্নোক্ত টেলিফোন নম্বরগুলোতে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা হয়েছে।

টেলিফোন- ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ ও ফ্যাক্স- ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১

‘আশুরা’ শব্দটি এসেছে আরবি ‘আশারা’ থেকে, যার অর্থ ‘দশ’।

হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ পালিত হয় পবিত্র আশুরা, যা ইসলামী ইতিহাসে নানা তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী হয়ে আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft