যুদ্ধ বিরতির খবরে পুঁজিবাজারে উত্থান
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:৫৯ পিএম আপডেট: ২৪.০৬.২০২৫ ৯:০৮ পিএম

ইসরায়েল-ইরান যুদ্ধ বিরতির খবরে দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। মূল্যসূচক উত্থানের পাশাপাশি উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ার দরও বেড়েছে।

আজ মঙ্গলবার (২৪ জুন) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৭১৮ পয়েন্টে। যা আগের দিন বেড়েছিল ১৭ পয়েন্ট। এই নিয়ে টানা দুই দিন সূচক বাড়ল।

মঙ্গলবার ডিএসইতে ৩৭২ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ২৭৬ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৬ কোটি ১৭ লাখ টাকার বা ৩৫ শতাংশ।

সারাদিনে ডিএসইতে লেনদেন হওয়া ৪০১ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৩৬ টি বা ৫৮.৮৫ শতাংশের। আর দর কমেছে ৯২ টি বা ২২.৯৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭৩ টি বা ১৮.২০ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫ টির, কমেছে ৪৫ টির এবং পরিবর্তন হয়নি ২৭ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩২০৯পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়েছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft