এলএনজির দাম বাড়তে পারে
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ২:১৮ পিএম

জুলাইয়ের পর হরমুজ প্রণালী বন্ধের কারণে এলএনজির দামে প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। তবে আপাতত দেশে আপাতত তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম স্থিতিশীল আছে।

আজ সোমবার দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

হরমুজ প্রণালী দিয়ে আমদানিকৃত দীর্ঘমেয়াদি গ্যাসের পরিবহন খরচ বাড়লে স্পটে কেনা কার্গোর সংখ্যা কমিয়ে সমন্বয় করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে আলোচনার জন্য আজ সোমবার দুপুরে কাতারের সঙ্গে আলোচনায় বসবে পেট্রোবাংলা।

রেজানুর রহমান বলেন, জুলাই পর্যন্ত দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গো কেনা থাকায় আপাতত দেশে এলএনজির দাম স্থিতিশীল থাকবে। তবে জুলাইয়ের পর হরমুজ প্রণালী বন্ধের কারণে বিশ্ববাজারে দাম বাড়লে নতুন করে আমদানি করতে হলে গ্যাসের দাম বাড়ার সম্ভাবনা আছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft