ইরানে মার্কিন হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ জুন, ২০২৫, ৩:২৭ পিএম

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তোনিও গুতেরেস লিখেছেন, ‘আজ ইরানের ওপর মার্কিন বলপ্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আগে থেকেই সংঘাতে লিপ্ত অঞ্চলটিতে এ হামলা বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’

তিনি আরও বলেন, ‘এ সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এর ভয়ানক পরিণতি বেসামরিক মানুষ, পুরো অঞ্চল ও বিশ্বের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমি সদস্য রাষ্ট্রগুলোকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি। তাদের জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।’

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘এ সংকটময় মুহূর্তে অরাজকতা বৃদ্ধির পথ এড়ানো অত্যন্ত জরুরি। এর কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ হলো কূটনীতি। একমাত্র আশা—শান্তি’।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft