তারেক রহমান দেশে ফেরার প্রস্ততি নিচ্ছেন: আমীর খসরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৫:৫০ পিএম

গতকাল শুক্রবার (২০ জুন) বাদ আসর রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। 

তিনি বলেন, বিএনপিসহ দেশের সব মানুষ তারেক রহমানের ফেরার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে।

তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, যে কোনো সময় একটি দিনক্ষণ সিদ্ধান্ত নিয়ে দেশে চলে আসবেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারে পোস্টার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন- এ বিষয়ে জানতে চাইলে আমীর খসরু বলেন, পোস্টার বাতিল এবং নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন (ইসি) সিদ্ধান্ত নেবে। সুতরাং এ বিষয়ে এখন আমার মন্তব্য করা ঠিক হবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft