বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারত: আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৮:৪১ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ায় ভয়ঙ্কর প্রোপাগান্ডা ইতোমধ্যে মিথ্যা প্রমাণ করেছে বাংলাদেশ সরকার এবং স্বাধীন ফ্যাক্ট-চেকার ও গণমাধ্যমকর্মীরা।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলা হয়েছে, ‘৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিরুদ্ধে ‘সংখ্যালঘু নির্যাতনের’ ভুয়া অভিযোগ তুলে ভারতীয় মিডিয়ায় শুরু হয় ভয়ঙ্কর প্রোপাগান্ডা। প্রকৃত তথ্য দিয়ে সেসব প্রোপাগান্ডা ইতোমধ্যে মিথ্যা প্রমাণ করেছে বাংলাদেশ সরকার এবং স্বাধীন ফ্যাক্ট-চেকার ও গণমাধ্যমকর্মীরা।’

এ সংক্রান্ত একটি ডকুমেন্টারি আপলোড করে পোস্টে বলা হয়েছে, ‘এই ডকুমেন্টারিতে আরো বিস্তারিতভাবে হিন্দুসহ নাগরিকদের সেই সময়কার বাস্তব অভিজ্ঞতা ও প্রোপাগান্ডার নেপথ্যের সত্য তুলে ধরেছেন নির্মাতা ও অভিনেতা দীপক কুমার গোস্বামী এবং শাহরিয়ার সজীব।’

উপদেষ্টা আসিফ মাহমুদের পোস্টে আরো বলা হয় যে, ‘বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ এবং হাসিনার পতনও হয়েছিল সকল সম্প্রদায়ের মানুষের সম্মিলিত প্রতিরোধেই।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft