ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে: আসিফ মাহমুদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫, ১:২৪ পিএম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঈদুল আজহার সময় যাত্রীদের যাতায়াত যাতে নিরাপদ, নির্বিঘ্ন এবং যান চলাচল স্বাভাবিক থাকে, সেজন্য দেশের সব সিএনজি ও ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে উপদেষ্টা আসিফ জানান, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মোট ১২ দিন দেশের সিএনজি ও ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরো বলেন, ‘সড়কপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঈদের আগের ছয় দিন, ঈদের দিন এবং ঈদের পরের পাঁচ দিন অর্থাৎ মোট ১২ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘মে মাসে বাংলাদেশ থেকে ৪৭৩ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ১১ মাসে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৫ বিলিয়ন বা সাড়ে চার হাজার কোটি ডলার। আগের অর্থবছরের প্রথম ১১ মাসে এ পরিমাণ ছিল ৪০ হাজার ৮৫ কোটি ডলার। সে হিসাবে, রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশের বেশি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft