সুব্রত বাইন অস্ত্র মামলায় ৮ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ মে, ২০২৫, ৬:৫৩ পিএম

তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে অস্ত্র মামলায় ৮ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন এ আদেশ দেন।

আদালতে দায়িত্বরত এক উপপরিদর্শক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

একই মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ ও তাদের দুই সহযোগী আরাফাত ও শরীফের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বিকেল পৌনে ৪টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে চার আসামিকে আদালতে হাজির করা হয়।

হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে অপর দুইজনকে গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যা ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft