সরকারের আশ্বাসে এনবিআর কর্মকর্তাদের কর্মবিরতি প্রত্যাহার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৮:৫৫ পিএম

সরকারের আশ্বাস পাওয়ার পর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির প্রতিবাদে ডাকা কর্মবিরতি প্রত্যাহার করেছেন কর্মকর্তারা। আজ রোববার রাতে এনবিআর কর্মকর্তাদের সংগঠন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এ কথা জানিয়েছে।

গত ১২ মে অন্তর্বর্তী সরকার যে 'রাজস্বনীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ' জারি করে, যেখানে এনবিআর বিলুপ্ত করে কর নীতি বিভাগ ও রাজস্ব সংগ্রহ বিভাগ গঠনের কথা বলা হয়।

এরপর থেকে এই অধ্যাদেশ বাতিলসহ চার দফা দাবিতে আন্দোলন করেন এনবিআর কর্মকর্তারা।

গতকাল ও আজ সারাদিন দেশজুড়ে তারা কর্মবিরতি পালন করেন।   

এর মধ্যেই আজ সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, এনবিআরকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি স্বতন্ত্র ও বিশেষায়িত বিভাগের মর্যাদায় উন্নীত করা হবে।  

এছাড়া, প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত নতুন অধ্যাদেশ কার্যকর করা হবে না বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

এ ঘোষণার পরই রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্মবিরতি প্রত্যাহারের কথা জানালো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft