পুলিশ সদর দপ্তরের সতর্কবার্তা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৭:১৫ পিএম

প্রতারক চক্রের ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ রোববার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি প্রতারক চক্র বাংলাদেশ পুলিশের সদস্য পরিচয় দিয়ে পুলিশ অফিসারদের নাম ও ছবি ব্যবহার করে নানাভাবে প্রতারণা করছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। সবার এ ধরনের প্রতারক চক্রের ব্যাপারে সজাগ ও সতর্ক থাকতে এবং তাদের ফাঁদে পা না দিতে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দপ্তর।

এতে আরো বলা হয়, প্রতারকচক্রের বিরুদ্ধে পুলিশের আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। জনগণের নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft