মির্জা আব্বাসের প্লট বরাদ্দের দুর্নীতির মামলা বাতিল
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৪:১৯ পিএম

সাংবাদিকদের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দায়ের করা মামলা বাতিল করেছেন আপিল বিভাগ।

আজ বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। শুনানিতে তাদের সহায়তা করেন অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস।

২০০৬ সালে তৎকালীন গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবিরের হস্তক্ষেপে নিয়ম বহির্ভূতভাবে রাজধানীর মিরপুর ৮ নম্বরে সাত একর জমির একটি প্লট বরাদ্দ দেওয়া হয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠনকে। এ ঘটনায় দুর্নীতির অভিযোগে ২০১৪ সালের ৬ মার্চ শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলায় অভিযুক্ত চারজন হলেন- সাবেক গৃহায়ন প্রতিমন্ত্রী আলমগীর কবির, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য (ভূমি ও সম্পত্তি ব্যবস্থাপনা) আজহারুল হক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনুসর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান।

২০১৫ সালের ১২ জানুয়ারি দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান মামলাটির তদন্ত শেষে আজহারুল হককে বাদ দিয়ে, নতুনভাবে মির্জা আব্বাস ও বিজন কান্তি সরকারের নাম অন্তর্ভুক্ত করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২০১৭ সালের ২০ অক্টোবর, ঢাকার বিশেষ জজ আদালত-৪ মির্জা আব্বাসসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft