বাংলাদেশ কারো সঙ্গে করিডোর নিয়ে আলোচনা করেনি: নিরাপত্তা উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২১ মে, ২০২৫, ৩:৪৮ পিএম

বাংলাদেশ কোনো দেশ বা সংস্থার সঙ্গে করিডোর নিয়ে কখনো কোনো আলোচনা করেনি, করবেও না বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

আজ বুধবার (২১ মে) দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন।

মিয়ানমারের রাখাইন অঞ্চলে মানবিক করিডোর ইস্যু নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়।
খলিলুর রহমান বলেন, দ্ব্যর্থহীনভাবে বলে দিতে চাই, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয়নি। কারো সঙ্গে কোনো কথা হবেও না।

তিনি বলেন, করিডোর ব্যবস্থাটি বুঝতে হবে। করিডোর হচ্ছে একটা জরুরি সময়ে দুর্যোগপূর্ণ জায়গা থেকে মানুষকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা। আমরা এখানে কাউকে সরাচ্ছি না।

আরাকানের যে অবস্থা, তাতে করিডোরের কোনো প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের যাতায়াতের ব্যবস্থা করার এখন কোনো প্রয়োজন নেই। যে প্রয়োজনীয়তা আছে, তা হলো ত্রাণ পৌঁছে দেওয়া।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft