"বিশ্ববাসীর সামনে পাকিস্তানের বিরুদ্ধে ভুল চিত্র তুলে ধরতে চেয়েছিলো ভারত"
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ মে, ২০২৫, ৭:২৯ পিএম

জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা ঘিরে ফেক ন্যারেটিভ বা ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে ভারত বিশ্ববাসীর সামনে পাকিস্তানের বিরুদ্ধে ভুল চিত্র তুলে ধরতে চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন শেরি রেহমান নামে পাকিস্তানের এক সিনেটর ও সাবেক মন্ত্রী।  

তিনি বলেছেন, ভারত ফেক ন্যারেটিভ বা ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে পাকিস্তানের বিরুদ্ধে ভুল চিত্র তুলে ধরতে চেয়েছিল, কিন্তু কূটনৈতিকভাবে অনেকটাই সফল হয়েছে পাকিস্তান।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেরি। 

ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এখন ভারতের ভেতর থেকেই সরকারের নীতির বিরুদ্ধে অনেকে প্রশ্ন তুলছে। ভারত আগে তালেবানের বিরুদ্ধে কথা বলত, আর এখন তাদের সঙ্গেই কূটনৈতিক যোগাযোগ করছে—এটা দ্বিমুখী নীতি।

পাকিস্তানি এ সিনেটর বলেন, পাকিস্তানের পশ্চিম সীমান্ত এখনো সংবেদনশীল এবং সন্ত্রাসবাদ মোকাবিলায় লড়াই চলছে। তবে, বিগত কয়েক বছরে অর্থনীতিকে স্থিতিশীল করার চেষ্টার কারণে বিশ্বের দৃষ্টিভঙ্গিও কিছুটা বদলাতে শুরু করেছে।

এ সময় পানি ইস্যুতে ভারতকে আক্রমণ করে তিনি বলেন, সিন্ধু নদী কোনো কল নয়, যেটা ইচ্ছামতো বন্ধ করে দেওয়া যায়। ভারতের এ আচরণকে তিনি একধরনের চাপ প্রয়োগের কৌশল বলে মন্তব্য করেন।

শেরি রেহমান মূলত সিন্ধু প্রদেশ থেকে নির্বাচিত পাকিস্তানের সিনেটর। এর আগে, তিনি জলবায়ু পরিবর্তন ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft