কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার, সাত দিনের রিমান্ড চাইবে পুলিশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:১০ পিএম আপডেট: ১৩.০৫.২০২৫ ১:৫১ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। তাকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করবে পুলিশ।

আজ মঙ্গলবার (১৩ মে) দুপুরে এ তথ্য জানান ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলার আসামি মমতাজ বেগম। তাকে রিমান্ডের আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

মিরপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মমতাজ বেগমকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft