মেট্রোতে ত্রুটি হলে ১৫ মিনিটে পৌঁছতে হবে কারিগরি টিমকে: জ্বালানি উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৭ এপ্রিল, ২০২৫, ৪:১৮ পিএম

দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেল বন্ধ হলে ত্রুটি সারাতে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে কারিগরি টিমকে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ রোববার (২৭ এপ্রিল) সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এই নির্দেশনার কথা জানান।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘গত শনিবার মেট্রোরেল পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। এখন থেকে মেট্রোরেল বন্ধ হলে ত্রুটি সারাতে ১০-১৫ মিনিটের মধ্যে কারিগরি টিমকে ঘটনাস্থলে পৌঁছাতে হবে।’

বৈদ্যুতিক ত্রুটির কারণে গতকাল পৌনে দুই ঘণ্টা মেট্রোরেল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।

ডিএমটিসিএল সূত্র বলছে, বিজয় সরণি সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার ফলে শাহবাগ থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচলের সুযোগ নেই। ফলে পুরো পথেই মেট্রোরেলের চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে, শনিবার খুলনা অঞ্চলে পাওয়ার গ্রিড বিপর্যয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বিদ্যুতের ব্ল্যাক আউট হয়। জেলাগুলোতে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

এ বিষয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘এ ঘটনা তদন্ত সাপেক্ষে সুপারিশ দেওয়ার জন্য ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft