নিষেধাজ্ঞা অমান্য করে আল-আকসায় ইসরায়েলি সেটলারদের প্রার্থনা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩:৪০ পিএম

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে কয়েক ডজন ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী (সেটলার) জোর করে ঢুকে ধর্মীয় আচার পালন করেছে।

আজ বৃহস্পতিবার স্থানীয় সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। 

সূত্র জানিয়েছে, ইহুদি সেটলাররা মসজিদ চত্বরে অনুপ্রবেশ করে ধর্মীয় আচার পালন করেন। এ সময় ইসরায়েলি সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে সুরক্ষা দেন।

জেরুজালেমের স্থিতাবস্থা বজায় রাখার চুক্তি অনুযায়ী, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত ওই মসজিদ চত্বরে অমুসলিমদের কোনো ধরনের ধর্মীয় আচার পালনের অনুমতি নেই।

ইহুদিদের পাসওভার ছুটির মধ্যে বেশ কয়েকবার আল-আকসার চত্বরে সেটলাররা অনুপ্রবেশ করার চেষ্টা চালিয়েছে। আজ এই ছুটির ষষ্ঠ দিন চলছে। ১২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ইহুদিদের এই ধর্মীয় উৎসব চলবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft