জামিন পেলেন প্রথম আলো সাংবাদিক শামসুজ্জামান
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৩:২১ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন মঞ্জুর করেছেন সিএমএম আদালত।

সোমবার (৩ এপ্রিল) আদালত জামিন মঞ্জুর করেন।

এর আগে এ মামলার প্রধান আসামি মতিউর রহমান গতকাল আগাম জামিন পাওয়ায় সোমবার (৩ এপ্রিল) ২ নং আসামির পক্ষে এ জামিনের আবেদন করা হয় বলে জানিয়েছেন প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কর্মকার।

এর আগে রোববার (২ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন।

গত বুধবার (২৯ মার্চ) মধ্যরাতে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রমনা থানায় মামলা দায়ের করা হয়। 

মামলাটি দায়ের করেছেন আব্দুল মালেক নামে এক ব্যক্তি, যিনি নিজেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন। একই সাথে তিনি 'বঙ্গবন্ধু ফাউন্ডেশন' নামে একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি দাবি করেছেন।


জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রথম আলো  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft