প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৫:৪০ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবারও চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছে আরও ৪ জন। তারা হলেন– সিরাজগঞ্জ ৩ আসনের মো. নুরুল ইসলাম, বগুড়া- ৭ এর মোহাম্মদ আমজাদ হোসেন, নড়াইল–২ এর মো মো নুরুল ইসলাম ও ময়মনসিংহ-১০ এর কায়সার আহম্মদ।
এদিন বরিশাল–৪ আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদের আইনজীবী আদালতকে জানিয়েছেন তার নাগরিকত্ব ত্যাগের বিষয়টি নিষ্পত্তি করেছে অস্ট্রেলিয়ার সরকার।
এদিকে, হাইকোর্টে নতুন করে শুনানি না হলেও জমা পড়েছে প্রার্থিতা সংক্রান্ত বেশ কয়েকটি আবেদন।
নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, ‘এভাবে প্রার্থিতা ফিরে পাওয়ার রিট আবেদন চলতে থাকলে শেষ মুহূর্তে এসে তা নির্বাচন আয়োজনের জটিলতা বাড়াতে পারে।’