প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৩:১৫ পিএম আপডেট: ০৩.০৪.২০২৩ ৩:২৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়ন আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছগ্রামে বৃক্ষরোপণ করেছে শক্তি ফাউন্ডেশন।
সোমবার (০৩ এপ্রিল) বেলা ১১ টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন-সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রওশন আলী।
শক্তি ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ রওশন আলী।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শক্তি ফাউন্ডেসনের উপ-পরিচালক (ডিভিশনালহেড) শেখ হাসানুজ্জামান, সহকারি পরিচালক এ্যডমিন এ,বি,এম, আব্দুল্লাহ, রিজিওনাল হেড জহিরুল হক, এরিয়া সুপারভাইজার মোঃ তাহাজুল ইসলাম, ম্যানেজার এ্যডমিন মোঃ আমজাদ হোসেন সহ শাখার কর্মকর্তাগণ।
৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শক্তি ফাউন্ডেশন গ্রিন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে এপ্রিল মাসের মধ্যে ৫৫টি জেলাতে ৩,১০০টি বৃক্ষরোপনের পরিকল্পনা হাতে নিয়েছে।
বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটাতে ও অন্যকে উদ্ভুদ্ধকরনের কাজে আসবে, অন্যদিকে টেকসই উন্নয়ন অতীষ্ট(এসডিজি) অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে।