বগুড়ায় কালী মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার দুই
প্রকাশ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৩:৩১ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় কালী মন্দিরে চুরি যাওয়া প্রতীমার স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাদের আদালতে সোপর্দ করা হয়। 

গ্রেপ্তাররা হলেন-দুপচাঁচিয়া উপজেলার ছোটধাপ গ্রামের মৃত মোসলেম প্রামানিকের ছেলে সেলিম প্রামানিক (৩৮) ও কাহালু উপজেলার জাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসাহাক আলীর ছেলে এমরান খন্দকার (২৪)। 

গেল রোববার রাত ৯টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। 

সোমবার দুপুর ১২ টার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার দুপচাঁচিয়া থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি  আরও জানান, গত মার্চ মাসের ৩১ তারিখ রাতে দুপচাঁচিয়ার চেঙ্গা পালপাড়া শ্রী শ্রী দয়াময়ী কালীমাতা মন্দিরে চুরির ঘটনা ঘটে। গ্রেপ্তাররা মন্দিরের দানবাক্স থেকে নগদ ১ হাজার টাকা ও প্রতীমার হাতে থাকা স্বর্ণের ৩টি চুড়ি নিয়ে যায়। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি জীবন পাল বাদি হয়ে ১ এপ্রিল রাতে দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে সেলিম ও এমরানকে গ্রেপ্তার করা হয়। এই সময় সেলিমের বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণের একটি চুড়ি উদ্ধার করা হয়েছে। বাকি দুইটি চুড়ি এমরানের কাছে ছিল। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, মন্দিরে চুরির পর ভয় থেকে তার প্রচণ্ড জ্বর আসে ও অসুস্থ্য হয়ে পড়েন। এসময় তিনি অপরাধের দায়মুক্তি পেতে প্রতীমার স্বর্ণের দুইটি চুড়ি নদীতে ফেলে দেন। 

তিনি আরও জানান, গ্রেপ্তার দুইজনই পেশাদার অপরাধী। এরমধ্যে সেলিমের বিরুদ্ধে মাদক ও চুরির ৭টিসহ এমরানের বিরুদ্ধে মাদকের ৩টি মামলা আছে। প্রতীমার চুরি যাওয়া দুই চুড়ি উদ্ধারে গ্রেপ্তারদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবদের জন্য আদালাতে আবেদন করা হবে। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, ‘ধর্মীয় উপসনালয়ে চুরির পর থেকে স্থানীয়দের মধ্যে অস্বস্তি বিরাজ করছিল। তাদের স্বস্তি ফিরিয়ে দিতে বগুড়া পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মামলা তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে। ধর্মীয় সম্প্রতি সৌহার্দ্য বজায় রাখতে বগুড়া পুলিশ সর্বদা তৎপর আছে।’ 

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ও দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বগুড়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft