দুদকের মামলা: বিমানের ১৭ কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৩ পিএম

অনিয়মের অভিযোগে দুদকের (দুর্নীতি দমন কমিশন) মামলায় বাংলাদেশ বিমান এয়ারলাইনসের সাবেক ও বর্তমান ১৭ কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আসামিরা আদালতে হাজির হয়ে আগাম জামিন আবেদন করেন। কিন্তু আদালত তাদের আগামী তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।

শুনানিতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এ আর এম হাসানুজ্জামান। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান ও আসিফ হাসান।

এর আগে, গত সোমবার দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে সংস্থাটির সমন্বিত কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন। এতে মিশরীয় ইজিপ্ট এয়ার থেকে দুটি প্লেন লিজ নেওয়ার ক্ষেত্রে ১ হাজার ১৬১ কোটি টাকার ক্ষতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তোলা হয়।

মামলার আসামিরা হলেন- বিমানের ফ্লাইট অপারেশন্সের পরিচালক ক্যাপ্টেন ইশরাত আহমেদ, ডেপুটি ইঞ্জিনিয়ার মো. শফিকুল আলম সিদ্দিক, মহাব্যবস্থাপক মো. আবদুর রহমান ফুকই, সাবেক মুখ্য প্রকৌশলী শহীদ উদ্দিন মোহাম্মদ হানিফি, সাবেক মুখ্য প্রকৌশলী দেবেশ চৌধুরী, এয়ারওরথিনেস কনসালট্যান্ট (সিএএবি) গোলাম সারওয়ার, প্রকৌশলী মো. সাদেকুল ইসলাম ভূঞা, ডিজিএম কামাল উদ্দিন আহমেদ, প্রধান প্রকৌশলী এ আর এম কায়সার জামান, সিস্টেম ইঞ্জিনিয়ার শরীফ রুহুল কুদ্দুস, ক্যাপ্টেন মো. নজরুল ইসলাম শামিম, জিয়া আহমেদ, চিফ পার্সার কাজী মোসাদ্দেক আলী, ফ্লাইট পার্সার মো. শহিদুল্লাহ কায়সার ডিউক, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজাদ রহমান, ব্যবস্থাপক মো. আব্দুল কাদির, উপপ্রধান প্রকৌশলী মো. শাহজাহান, ইঞ্জিনিয়ার অফিসার মো. জাহিদ হোসেন, সহকারী ব্যবস্থাপক মো. ফজলুল হক বসুনিয়া, ব্যবস্থাপক মো. আতাউর রহমান, চিফ পার্সার মোহাম্মদ সাজ্জাদ উল হক, ফ্লাইট পার্সার শাহনাজ বেগম ঝর্ণা, চিফ ইঞ্জিনিয়ার গাজী মাহমুদ ইকবাল।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft