৭ মাসে ১২ হাজার ৪৫২ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: সংসদে প্রধানমন্ত্রী
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত ৭ মাসে রেমিট্যান্স এসেছে ১২ হাজার ৪৫২ দশমিক ১২ মিলিয়ন ডলার। বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে মহিলা আসনের সদস্য রুমানা আলীর লিখিত প্রশ্নের জাবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি অর্থবছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১২ হাজার ৪৫২ দশমিক ১২ মিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, করোনার মধ্যেও ২০২০-২০২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৭ এবং ২০২১-২০২২ অর্থবছরে ২১ দশমিক ০৩ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল।

সরকারপ্রধান আরও বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রেমিট্যান্সের কোন বিকল্প নেই। তাই রেমিট্যান্স প্রবাহ বাড়ানোর জন্য সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft