উপনির্বাচনে বিজয়ী ৬ এমপির শপথ গ্রহণ
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৩৬ পিএম

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের পর শূন্য হওয়া আসনগুলোতে উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত ৬ সংসদ সদস্য শপথ নিয়েছেন ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে নিজ কার্যালয়ে নতুন এমপিদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া সংসদ সদস্যরা হলেন- ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (জাতীয় পার্টি), বগুড়া-৪ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য এ, কে, এম রেজাউল করিম তানসেন (জাসদ), বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু (বাংলাদেশ আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মু. জিয়াউর রহমান (বাংলাদেশ আওয়ামী লীগ), চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ (বাংলাদেশ আওয়ামী লীগ) এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়া (স্বতন্ত্র)।

শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। শপথগ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে সই করেন।

এসময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, মো. মুজিবুল হক চুন্নু, শিরীন আখতার, ফখরুল ইমাম, সামিল উদ্দিন আহমেদ শিমুল, উম্মে ফাতেমা নাজমা বেগম ও ফেরদৌসী ইসলাম।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft