বাংলা একাডেমির মহাপরিচালকের মৃত্যুতে জবি উপাচার্যের শোক
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৫ মে, ২০২১, ২:৪২ পিএম


বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য গভীর শোক প্রকাশ করেছেন।

আজ মঙ্গলবার (২৫ মে) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক শোকবার্তার মাধ্যমে এই শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় বলা হয়, কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী সোমবার ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, মৃত্যুকালে হাবীবুল্লাহ সিরাজীর বয়স হয়েছিল ৭৩ বছর। ২০১৮ সালের ২০ ডিসেম্বর তিনি বাংলা একাডেমির মহাপরিচালক নিযুক্ত হয়েছিলেন।

এছাড়াও ভাষা ও সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

The Daily State/SM



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বাংলা   একাডেমির   মহাপরিচালক   কবি   হাবীবুল্লাহ সিরাজীর   মৃত্যুতে   জগন্নাথ   বিশ্ববিদ্যালয়ের   দায়িত্বপ্রাপ্ত   উপাচার্য   গভীর শোক   প্রকাশ করেছেন   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft