দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী'র শোক
প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ: সোমবার, ২২ মার্চ, ২০২১, ৪:৪৯ পিএম

দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এবং শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি।

আজ এক শোকবার্তায় শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী বলেন, আতিকউল্লাহ খান মাসুদ অসম্প্রদায়িক বাংলাদেশ গঠন ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সুদীর্ঘ সাংবাদিকতা জীবনে সম্পাদনা ও সাংবাদিকতায় যে নীতি ও আদর্শের দৃষ্টান্ত তৈরি করেছেন, তা অনুসরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ এবং বরেণ্য সম্পাদককে হারালো।   

 শোকবার্তায় শিল্পমন্ত্রী ও শিল্প প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর  শোকসন্তপ্ত পরিবারের সাথে গভীর সমবেদনা প্রকাশ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft