![]() |
চটগ্রামের বাঁশখালী উপজেলায় কয়লা বিদ্যুৎকেন্দ্রে বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ার লিমিটেড ও চীনের দুটি প্রতিষ্ঠানের শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে ৫ শ্রমিক হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টার-এর পক্ষ থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।
আজ (১৭ এপ্রিল ২০২১) শনিবার সংগঠনের সভাপতি শ্রমিকনেত্রী সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস এক বিবৃতিতে বলেন, বিক্ষোভরত অসহায় ও নিরস্ত্র শ্রমিকদের ওপর গুলি করে হত্যার দায় সরকারের। এই নৃশংস হত্যাকান্ডের বিচার করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠ তদন্ত, দায়ীদের উপযুক্ত শাস্তি, আহতদের সুচিকিৎসা এবং নিহতদের পরিবার ও আহতদের উপর্যুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |