আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, অক্টোবরে ভোটগ্রহণ : তথ্য উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৫৩ পিএম

আগস্টের দ্বিতীয়ার্ধে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং অক্টোবরের দিকেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 

তথ্য উপদেষ্টা বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে সব ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।

এসময় তিনি বলেন, মজুতের নির্ধারিত মান থেকে ৯ লাখ মেট্রিক টন বেশি খাদ্য মজুত আছে। 

তথ্য উপদেষ্টা জানান, ৫ আগস্টের আগে জুলাই জাদুঘর উদ্বোধন করা হবে। এদিকে, শিশুদের মননের বিকাশের দিকে লক্ষ্য রেখে স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে এই পাইলট প্রকল্প করা হবে বলেও জানান তিনি। 

এদিকে, এনসিপির সমাবেশে ককটেল হামলার বিষয়ে প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনাটি দুঃখজনক। ঘটনাটি সরকার খতিয়ে দেখছে। দোষীদের অবশ্যই গ্রেফতার করা হবে। এ বিষয়ে এনসিপির আহ্বায়কের বক্তব্য অনেকটাই রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft