কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

অনলাইন ডেস্ক

দেশজুড়ে

কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রুপের লোকজনের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের মধ্যে গুলি করে ও কুপিয়ে দুই জনকে হত্যা করা হয়েছে।

2026-01-16T15:48:49+06:00
2026-01-16T15:48:49+06:00
বৃহস্পতিবার ● ২৯ অক্টোবর ২০২৬,
১৩ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
অনলাইন ডেস্ক
⏲ ৩:৪৮ পিএম | ১৬ জানুয়ারি, ২০২৬ | শুক্রবার
কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২
কুমিল্লার নাঙ্গলকোটে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই গ্রুপের লোকজনের সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের আলীয়ারা গ্রামে এ সংঘর্ষের মধ্যে গুলি করে ও কুপিয়ে দুই জনকে হত্যা করা হয়েছে।

নিহতরা হলেন- আলীয়ারা গ্রামের দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক।


স্থানীয়রা জানান, একই এলাকার আবুল খায়ের মেম্বার গ্রুপ ও সালেহ আহম্মদ মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। তাদের মধ্যে এর আগেও একাধিকবার সংঘর্ষ হয়েছে। শুক্রবার এই দুই গ্রুপ সংঘর্ষে জড়ালে দেলোয়ার হোসেন নয়ন ও মো. আব্দুর রাজ্জাক নিহত হন। এ ঘটনায় আরও ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হয়েছেন, তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান বলেন, আমরা এখনও ঘটনাস্থলে আছি। যারা নিহত হয়েছেন তাদের গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, দুই গ্রুপের এ বিরোধ দীর্ঘদিনের। ফের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে এই দুই গ্রুপের বিরোধে গত বছর নিহত হন উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামের ইউপি সদস্য মো. আলাউদ্দিনের (৫৫)।


  বিষয়:   দেশজুড়ে  কুমিল্লা  গুলি  কুপিয়ে হত্যা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত