সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-01-13T14:35:34+06:00
2026-01-13T14:35:34+06:00
শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ
বিনোদন ডেস্ক
⏲ ২:৩৫ পিএম | ১৩ জানুয়ারি, ২০২৬ | মঙ্গলবার
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ
Advertisement
চিত্রনায়িকা পূর্ণিমা ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালনের পর স্যোশাল মিডিয়ায় একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সোমবার (১২ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৪টি ছবি প্রকাশ করেন পূর্ণিমা। মদিনার পথে জেদ্দা মেট্রো রেলস্টেশনে তোলা নায়িকার ছবিগুলো প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, আবায়া ডিজাইনের বোরকা পরেছেন অভিনেত্রী। কালো বোরকার সঙ্গে পরেছেন সাদা হিজাব। ক্যাপশনে পূর্ণিমা ওমরাহ পালন শেষে নিজের অনুভূতি জানান। লেখেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। এরপর হ্যাশট্যাগ দিয়ে পূর্ণিমা, ওমরাহ ২০২৫ ও আবায়া স্টাইল শব্দগুলো জুড়ে দেন তিনি।


এর আগে কালো বোরকা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সে ছবিতেও ভক্তদের ভালোবাসা ও শুভকামনা পান তিনি। বছরের শুরুতে নায়িকার ওমরাহ পালনের পোস্টে মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ্জ কবুলের দোয়া করেন।

ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফর ও ওমরাহ পালন করছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী। 

জ/ই



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত