এবার ভোটাররাই কেন্দ্র পাহারা দেবেন: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক

অন্যান্য

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটাধিকার রক্ষায় ভোটারদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিরাল্লা এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

2026-01-06T16:11:53+06:00
2026-01-06T16:11:53+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
অন্যান্য
এবার ভোটাররাই কেন্দ্র পাহারা দেবেন: হাসনাত আবদুল্লাহ
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:১১ পিএম 
এবার ভোটাররাই কেন্দ্র পাহারা দেবেন: হাসনাত আবদুল্লাহ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটাধিকার রক্ষায় ভোটারদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিরাল্লা এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এবার ভোটাররাই কেন্দ্র পাহারা দেবেন।’

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘ভোট দিন সেই প্রার্থীর বিরুদ্ধে যারা দুর্নীতি, টেন্ডারবাজি ও মামলা দিয়ে মানুষকে হয়রানি করে। ইনসাফ প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত রাজনীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের জন্য এবার আমাদের ভোট গুরুত্বপূর্ণ। নেতা একদিন ভোটারদের ঘুরে ১ হাজার টাকা দেয়, আর ভোটাররা পাঁচ বছর নেতার পিছনে ঘুরে। এবার আমরা টাকার কাছে বিক্রি হব না; কেউ টাকা আনলে তাকে প্রত্যাখ্যান করা হবে।’

তিনি বলেন, ‘এই নির্বাচন শুধু ভোট নয়, এটি আমাদের অধিকার, সম্মান ও ভবিষ্যৎ রক্ষার লড়াই। ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণই তার জবাব দেবে।’

এর আগে সকালেও দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও তাদের প্রত্যাশা শোনা হয়।

গণসংযোগ ও উঠান বৈঠকে জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

  বিষয়:   অন্যান্য  হাসনাত আবদুল্লাহ  ভোটার  ভোট কেন্দ্র 

Advertisement
Loading...
Loading...
অন্যান্য - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com