প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৬:৩১ পিএম

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম এর উদ্যোগে ডেন্টাল হাইজিন এবং জাহাজ থেকে পলায়নের কুফল সম্পর্কে কর্মশালা অনুষ্ঠিত হয় ৭ই মার্চ (বৃহস্পতিবার)।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাপ্টেন আতাউর রহমান অধ্যক্ষ ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রাম, প্রধান আলোচক হিসেবে ছিলেন ডাঃ রথীন্দ্রনাথ সরকার রবিন সিনিয়র মেডিকেল অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়, ডেন্টাল হাইজিন সম্বন্ধে আলোকপাত করেছেন ডাঃ শরিফুল ইসলাম প্রিন্স কনসালটেন্ট, রোড টু ডেভলপমেন্ট, মাগুরা বাংলাদেশ।
এছাড়াও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউশন এর ৩৫০ জন ছাত্র এই কর্মশালা অংশগ্রহণ করে। এই ৩৫০ জন ছাত্র তাদের ট্রেনিং শেষ করে সারা বিশ্বের বিভিন্ন দেশে জাহাজে বিভিন্ন পদে চাকরি করবেন। দেশের সুনাম এবং বৈদেশিক রেমিটেন্স আয়ে উনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মেডিপ্লাস এর পক্ষ থেকে প্রত্যেক ছাত্রকে টুথপেস্ট দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ ছাত্রদের দায়িত্ব, কর্তব্য ও দেশের সুনামের দিকে বিশেষ গুরুত্ব দিতে বলেছেন।