শনিবার দেশে ফিরবেন ওবায়দুল কাদের
প্রকাশ: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪, ৬:৩০ পিএম আপডেট: ০৮.০৩.২০২৪ ৬:৩১ পিএম

শনিবার দেশে ফিরবেন ওবায়দুল কাদের
 
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামীকাল শনিবার দেশে ফিরবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এদিন দুপুরে ঢাকার উদ্দেশে তিনি সিঙ্গাপুর ছাড়বেন বলে জানা গেছে।

শুক্রবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৫৮৫ নম্বর ফ্লাইটে সন্ধ্যা ৬টায় ওবায়দুল কাদেরের ঢাকা পৌঁছার কথা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft