মেহেরপুরে সরকারিভাবে ধান-চাল ক্রয়ের উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৭:২০ পিএম

মেহেরপুরে ২০২৩-২০২৪ মৌসুমে আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা খাদ্য গোডাউনে আনুষ্ঠানিকভাবে ধান চাল ক্রয়ের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শামীম হাসান। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ধান চাল ক্রয় কমিটির সভাপতি মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, জেলা খাদ্য নিয়ন্ত্রক এম এম ইকবাল হোসেন। 

অন্যদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান, সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুত রায়, আমঝুপি উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা রেবেনা পারভীন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেনসহ কৃষক ও চালকল মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। 

২০২৩-২০২৪ অর্থবছরে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ধান ৩০ টাকা কেজি দরে ১০০৯ মেট্রিক টন এবং সিদ্ধ চাল ৪৪ টাকা কেজি দরে ৭২৫ মেট্রিক টন কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft