ঢাকায় আসছেন শাকিবের বিদেশি নায়িকা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৭:০৫ পিএম

গত বছরের মাঝামাঝি সময়ে ঘোষণা এসেছিল ‘রাজকুমার’ নামের নতুন সিনেমা শুরু করছেন তরুণ পরিচালক হিমেল আশরাফ। যে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খান। তার সঙ্গে দেখা মিলবে যুক্তরাষ্ট্রের মডেল ও অভিনেত্রী কোর্টনি কফির। তবে নানা জটিলতায় শুটিং পিছিয়ে যায়।

বসে থাকনেনি হিমেল আশরাফ। এই ফাঁকে নির্মাণ করেছেন তুমুল জনপ্রিয় হওয়া সিনেমা ‘প্রিয়তমা’। তখনই বলেছিলেন ‘প্রিয়তমা’ রিলিজের পরই আসলে শুরু করবেন ‘রাজকুমার’-এর শুটিং।  এবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শুটিং।

পরিচালক হিমেল জানান, আগামী ১০ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘রাজকুমার’-এর শুটিং। এই শুটিং এ অংশ নেবেন খোদ মার্কিন অভিনেত্রী ও মডেল কোর্টনি কফি। এরই মধ্যে তার বাংলাদেশে আসার প্রস্তুতি শুরু হয়েছে। ১০ ডিসেম্বরের আগেই তিনি দেশে আসবেন বলে জানান হিমেল।

তবে সেটা ৯ ডিসেম্বর হওয়ার সম্ভবনাই বেশি।  ঢাকায় শুটিং দিয়ে ক্যামেরা চালু হবে ‘রাজকুমার’-এর। সপ্তাহখানেক শুটিং করে দেশে চলে যাবেন কোর্টনি। তারপর শাকিবকে নিয়ে ‘রাজকুমার’ টিম ছুটবে পাবনায়। সেখানে হবে আরেকটা অংশের শুটিং।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft