রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যে সাইবার হ্যাকিংয়ের অভিযোগ
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৫ পিএম

রাশিয়ার সিকিউরিটি সার্ভিস এফএসবি’র বিরুদ্ধে সাইবার হ্যাকিংয়ের অভিযোগ করেছে যুক্তরাজ্য সরকার। বিশেষ করে দেশটির রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সাংবাদিকসহ জনসাধারণের বিভিন্ন তথ্য চুরি করছে এই সাইবার হ্যাকিং গোষ্ঠী।

আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার এফএসবি সাইবার আক্রমাণের মাধ্যমে যুক্তরাজ্যের নাগরিকদের তথ্য চুরি করছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারিতে বিবিসির এক প্রতিবেদকের কাছে যুক্তরাজ্যের এক এমপি তার ইমেইল চুরি হওয়ার কথা জানান। যুক্তরাজ্য বলছে, এই তথ্য চুরির ঘটনা নির্বাচনকে প্রভাবিত করবে। যেভাবে গত নির্বাচনেও হয়েছিল।

যদিও রাশিয়া বরাবরের মতো সাইবার হামলা বা হ্যাকিংয়ের বিষয়টা অস্বীকার করছে। তবে পশ্চিমা কর্মকর্তারা বলছেন, ‘রাশিয়া যুক্তরাজ্যের গণতান্ত্রিক প্রক্রিয়াকে টার্গেট করছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft