দ্বাদশ সংসদ নির্বাচনকে তামাশার নির্বাচন আখ্যা রিজভীর
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৫:৩৬ পিএম

দেশে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘তামাশার নির্বাচন’ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ মঙ্গলবার অজ্ঞাতস্থান থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, তামাশার নির্বাচন করা হচ্ছে। আন্তর্জাতিক মহল নির্বাচন নিয়ে বিরূপ। সরকার পার পাবে না।

‘সরকার সম্পূর্ণরূপে জন বিচ্ছিন্ন। তাই তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে না,’ বলেন তিনি।

রিজভী বলেন, ‘ক্ষমতার লোভ সামলাতে না পেরে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। এটা করতে গিয়ে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করছেন।’

‘ক্ষমতা ধরে রাখতে গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, সরকার কোনোদিকে খেয়াল রাখছে না,’ অভিযোগ রিজভীর।

বিএনপির এই নেতা দাবি করেন, ‘দেশের অর্থনীতি ভয়াবহভাবে বিপর্যস্ত। তারপরও সরকারের বিকার হচ্ছে না। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেলেও তাদের কিছু যায় আসে না।’ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft