ধামইরহাটে ৪,৯০০ কৃষকের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
ধামইরহাট (ন‌ওগাঁ) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৫:২৯ পিএম

ন‌ওগাঁর ধামইরহাটে বিনামুল্যে সার ও বীজ পাচ্ছে প্রান্তিক পর্যায়ে কৃষকগণ। চলতি রবি মৌসুমে ক্ষুদ্র-প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো হাইব্রিড ধানের বীজ সহায়তা ও উফসী জাতের ফসলের বীজ ও সার বিতরণ করে উপজেলা কৃষি বিভাগ। 

ধামইরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার সকালে ৪৯০০ জন প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে ৫ কেজি করে ধান বীজ, ১০ কেজি ডি.এ.পি ও ১০ কেজি পটাশ সার বিনামুল্যে বিতরণের উদ্বোধন করেন ইউএনও আসমা খাতুন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, সহকারী কমিশনার (ভূমি) মোসা. জেসমিন আকতার, কৃষি অফিসার কৃষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আলেফ উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি, মো. মাসুদ, অভিজিৎ কুমার প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft