আসছে মেহজাবীনের নতুন নাটক ‘অনন্যা’
প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, ৫:৪০ পিএম

অভিনয়ে নানা চরিত্রে এসে প্রায়ই বিমোহিত করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর সেই সূত্রে এবার পাওয়া গেল অনন্য কিছু স্থিরচিত্র। যেখানে দেখা যায়, সন্তান কোলে নিয়ে আদর করছেন অভিনেত্রী। 

ছোট পর্দার সুপারস্টার মেহজাবীন চৌধুরী অনেকদিন পর নতুন নাটকে অভিনয় করলেন। এবার ‘অনন্যা’য় দেখা যাবে তাকে। এতে নাম ভূমিকায় থাকছেন তিনি। শিশুসন্তানকে নিয়ে একজন নারীর সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে এতে।

সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে ‘অনন্যা’র শুটিং হয়েছে। এটি পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তার বেশ কিছু নির্মাণে দেখা গেছে মেহজাবীন চৌধুরীকে। সর্বশেষ ২০২২ সালে ‘কাজল’ নাটকে একসঙ্গে কাজ করেন তারা।

নতুন নাটক প্রসঙ্গে মেহজাবীন চৌধুরী বলেন, ‘নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেকদিন পর ক্যামেরার সামনে ফিরলাম। আর যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে তাদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে তাহলে পরিশ্রম সার্থক হবে।’

হাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘এটি একটি নারীকেন্দ্রিক গল্প। সংগ্রাম করে টিকে থাকার ক্ষেত্রে মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে এই নাটক। মেহজাবীন হৃদয় দিয়ে কাজটি করেছেন বলতে পারি।’

‘অনন্যা’য় মেহজাবীনের প্রধান দুই সহশিল্পী শাশ্বত দত্ত ও ডলি জহুর। নাটকটির চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। তার সঙ্গে মিলে এটি রচনা করেছেন জাকারিয়া নেওয়াজ। চিত্রগ্রহণে রাজু রাজ।

‘অনন্যা’র গান গেয়েছেন পল্লবী রায়। এটি লিখেছেন মাহমুদ মানজুর, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ। লাক্স প্রেজেন্টস ‘অনন্যা’ আগামী ১৬ ডিসেম্বর মুক্তি পাবে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft