সৌদি আরবে ইসলাম গ্রহণে হিড়িক
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১২:২৬ পিএম

সৌদি আরবে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে। গত এক বছরে অর্ধ লাখেরও বেশি লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দেশটিতে। ধর্ম গ্রহণকারীরা এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশের অধিবাসী। 

এক প্রতিবেদনে সৌদি গেজেট জানায়, ২০২৩ সালের শুরু থেকে নভেম্বর মাস পর্যন্ত দেশটিতে ৫৬ হাজার ৫৬১ জন ইসলাম গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ রয়েছেন ৪১ হাজার ৬০৯ জন এবং নারী রয়েছেন ১৪ হাজার ৯৫২ জন।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার তত্ত্বাবধানে অমুসলিমদের কাছে ইসলামের শিক্ষা উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট শাখার বিশেষজ্ঞ আলেমরা বিভিন্ন ভাষায় ইসলাম প্রচারের দায়িত্ব পালন করে থাকেন।

এরা সাধারণত বক্তৃতা, পাঠদান, সেমিনার, কর্মশালাসহ সফরের আয়োজন করে থাকে। কোম্পানি, হাসপাতাল, অভিবাসী শ্রমিকদের জমায়েতের স্থানসহ বিভিন্ন স্থানে এসব আয়োজন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft