মোতালেব প্লাজা থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু
প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১২:২৩ পিএম

রাজধানীর শাহবাগ থানার হাতিরপুল এলাকার মোতালেব প্লাজা আবাসিক ভবন থেকে পড়ে নাজমা আক্তার (১৬) নামে এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

গৃহকর্তী খুরশিদা জামান বলেন, “আমরা হাতিরপুল এলাকার মোতালেব প্লাজার নবম তলায় থাকি। গত দেড় মাস ধরে আমাদের বাসায় গৃহকর্মীর কাজ করে আসছিল নাজমা। ময়মনসিংহ জেলা থেকে আমাদের পরিচিত পারভীন নামে এক নারী নাজমাকে আমাদের বাসায় কাজে দিয়ে যান।”

তিনি জানান, রাত ১০টার দিকে তারা একসঙ্গে খাওয়া-দাওয়া করেন। এর কিছুক্ষণ পর নাজমাকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে তারা জানতে পারেন, পাশের মসজিদের পঞ্চম তলার ছাদে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নাজমা। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। ঘটনাটি যেভাবেই ঘটুক, তদন্তে তা বেড়িয়ে আসবে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। ঐ বাড়ির গৃহকর্তীর নাম খুরশিদা জামান, তার মেয়ে চিকিৎসক ফারজানা। আমরা তাদের সঙ্গে কথা বলছি।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft