প্রকাশ: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩, ১২:৩১ পিএম

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি স্যান্ড্রা ডে ও’কনর তার নিজ বাসভবনে মারা গেছেন। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, ৯৩ বছর বয়সি স্যান্ড্রা ডে ও’কনর তার নিজ বাসভবনে মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাঃসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।
মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্ট এক বিবৃতিতে বলেন, স্যান্ড্রা যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী বিচারপতি ছিলেন। মেয়ে হিসিবে কোনো বাধাকে তিনি তার পথ রুখে দাঁড়াতে দেননি। কর্মজীবনে নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করে গেছেন।
তিনিই প্রথম নারী যিনি ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে নিয়োগ পেয়েছিলেন। দীর্ঘ ২৪ বছর বিচারপতি হিসেবে কাজ করার পর ২০০৬ সালে তিনি অবসরে যান।