নির্বাচনটাই একটা চ্যালেঞ্জ: মমতাজ
মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৬:০১ পিএম

আজ বৃহস্পতিবার দ্বাদশ সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা রেহেনা আক্তারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সংসদ সদস্য মমতাজ বলেন, নির্বাচনটাই একটা চ্যালেঞ্জ। প্রতিযোগিতা করে আসার মধ্যে মজা আছে। আমি মনে করি অবশ্যই সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎসবমুখর পরিবেশে ২০২৪ সালে চমৎকার একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সব জনগণের সম্পৃক্ততা থাকবে এবং সবাই আসবে ভোট দিতে। এবারও নৌকাকেই জয়ী করবে এদেশের জনগণ।  

তিনি আরোও বলেন, আমি ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি আমাকে তৃতীয়বারের মতো মনোনয়ন দিয়ে সরাসরি নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি তার প্রতি চির কৃতজ্ঞ। একই সঙ্গে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই আমার এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের যারা দীর্ঘদিন ধরে আমাকে সহযোগিতা করে আসছে।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিকগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সিংগাইর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft