নিষেধাজ্ঞা দিলেও বেসরকারি ব্যবসায়ীরা আমলে নেবে না: পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৬:০৫ পিএম

বাংলাদেশ থেকে পণ্য কেনায় মার্কিন সরকার কোনো নিষেধাজ্ঞা দিলেও তা দেশটির বেসরকারি ব্যবসায়ীরা আমলে নেবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে নিয়মিত বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর দাবি, বাংলাদেশের শ্রম আইন নিয়ে যুক্তরাষ্ট্রের সকল দাবি বাস্তবায়ন করা হয়েছে। কোনো পদক্ষেপ নিলে সেটি হবে অযৌক্তিক।

নতুন মার্কিন শ্রম নীতি নিয়ে বাংলাদেশের শঙ্কিত হওয়ার কারণ আছে উল্লেখ করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস, বাণিজ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে এই নীতি নিয়ে বাংলাদেশের কেন উদ্বিগ্ন হওয়া উচিত তার কারণ উল্লেখ করা হয়। এর আগে শঙ্কার কারণ নেই বললেও এখন ভিন্ন কথা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন শ্রমনীতি নিষেধাজ্ঞা কোনো কারণে প্রয়োগ হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে তৈরি পোশাক খাত। বিজিএমইএ সভাপতি বলছেন, এ ধরনের পদক্ষেপের কোনো যৌক্তিক কারণ নেই।

বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানির একক দেশ হিসেবে সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft