টাইগারদের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলো শ্রীলঙ্কা
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ২:৫৪ পিএম আপডেট: ০৬.১১.২০২৩ ৪:০৯ পিএম

আজ সোমবার দুপুর আড়াইটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচটিতে টস জিতে শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের তৃতীয় বলে শরিফুল ইসলামকে চার মেরে রানের খাতা খুলেন লঙ্কান ওপেনার কুশল পেরেরা। তবে ওভারের শেষ বলেই শরিফুলের শিকারে পরিণত হন পেরেরা। 

ব্যাটের কানায় লেগে বল পেছেনে গেলে উইকেটরক্ষক মুশফিকুর রহিম শূন্যে ঝাঁপিয়ে পড়ে এক হাতে ক্যাচ লুফে নেন। তাতেই পতন হয় শ্রীলঙ্কার প্রথম উইকেটের।
 
পেরেরা ৫ বল খেলে ৪ রান করে সাজঘরে ফেরেন। তার পরে আরেক ওপেনার পাথুম নিশানকার সঙ্গে জুটি গড়তে উইকেটে এসেছেন অধিনায়ক কুশল মেন্ডিস। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft