অবরোধের প্রতিবাদে ফরিদপুরে প্রতিবাদ মিছিল
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৪:১১ পিএম

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদ জানিয়ে ফরিদপুরের নগরকান্দায় প্রতিবাদ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

আজ সোমবার দুপুরে ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরীর নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরকান্দা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেন, বিএনপি-জামায়াত দেশে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছে, তা আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিহত করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে রোল মডেল। বিএনপি-জামায়াত দেশকে আগের স্থানে নেওয়ার চেষ্টা করছে। তারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও শুরু করেছে। পুলিশ পিটিয়ে হত্যা করেছে। আমার এলাকায় কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে কোনো ছাড় দেয়া হবে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft