দিল্লিতে ভয়াবহ বায়ুদূষণ: জরুরি বৈঠক মুখ্যমন্ত্রীর
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ২:৪৭ পিএম

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে ক্রমবর্ধমান বায়ু দূষণ সংকট নিয়ে আলোচনার জন্য আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন। বৈঠকে দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই এবং সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন।

সভাটি এমন এক সময়ে ডাকা হলো যখন ভারতের রাজধানী সর্বপ্রকার বায়ু দূষণের সঙ্গে লড়াই করছে। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) টানা পঞ্চম দিনের মত সোমবার সকালেও দিল্লির বায়ু মারাত্মকভাবে দূষিত ছিল এখনও তা কোয়ালিটি ইনডেক্সে ‘গুরুতর’ বিভাগেই রয়েছে।

দিল্লিতে ক্রমবর্ধমান বায়ু দূষণের পরিপ্রেক্ষিতে, রাস্তা, সেতু এবং বিদ্যুৎ লাইনের মতো পাবলিক প্রকল্পগুলোসহ দিল্লিতে সমস্ত নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। দিল্লি সরকার পঞ্চম শ্রেণী পর্যন্ত সমস্ত স্কুল ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখতে বলেছে। ষষ্ট থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলগুলো বন্ধ করা হয়নি, তবে তারা ইচ্ছা করলে অনলাইনে ক্লাস চালাতে পারবে।

বিষাক্ত ধোঁয়ার মোড়কে দিল্লিতে আজও শ্বাসরুদ্ধকর পরিবেশ বিরাজ করছে, শিশু এবং বয়স্কদের মধ্যে ক্রমবর্ধমান শ্বাসকষ্ট এবং চোখের রোগের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন চিকিত্সকরা। 

এ অবস্থায় দিল্লি এবং কেন্দ্রীয় সরকার সরকারি, পৌরসভা এবং বেসরকারি অফিসগুলোকে তাদের অর্ধেক কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিতে পারে।

গত কয়েকদিনে দিল্লি জুড়ে প্রতি ঘনমিটারে ৬০ মাইক্রোগ্রাম পিএম২.৫ আণুবিক্ষণিক কণার উপস্থিতি শনাক্ত করা হয়েছে যা ভারত সরকার নির্ধারিত নিরাপদ সীমার সাত থেকে আট গুণ বেশি। এই কণা ফুসফুসের গভীরে ঢুকে স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে।

দিল্লির বায়ুর গুণমান বিশ্বব্যাপী রাজধানী শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ, শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিবেদনে দেখা গেছে, বায়ু দূষণ প্রায় ১২ বছর আয়ু কমিয়ে দেয়। দিল্লির বাতাসে আণুবিক্ষণিক কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিরাপদ সীমা প্রতি ঘনমিটামে ৫ মাইক্রোগ্রামের চেয়ে ৮০ থেকে ১০০ গুণ বেশি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft